বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

রমজানে শিক্ষা প্রতিষ্ঠানে ২ দিন সাপ্তাহিক ছুটি , আদেশ জারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১০৩ বার

পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে ২০ মার্চ পর্যন্ত। একই সঙ্গে রমজান মাসে সাপ্তাহিক ছুটিও একদিন বাড়ানো হয়েছে; বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।সোমবার (৪ এপ্রিল) সই করা শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশ আজ মঙ্গলবার (৫ এপ্রিল) প্রকাশ করা হয়।  

অফিস আদেশে জানানো হয়, ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাবজনিত কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়। ওই আদেশ সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২০ এপ্রিল পুনর্র্নিধারণ করা হলো। শুক্রবার ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোর স্ব-স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে অফিস আদেশে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories