বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

দেশে ৮টি সাইবার ট্রাইব্যুনাল কাজ করছে : সংসদে আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১০৬ বার

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বর্তমানে দেশে আটটি সাইবার ট্রাইব্যুনাল থাকায় এ সংক্রান্ত মামলা নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে সাইবার ক্রাইম মামলার সংখ্যা পর্যালোচনায় প্রয়োজনে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হবে।আজ মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের এক অধিবেশনে ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি সম্পর্কিত মামলা নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১৩ সালে প্রথমবারের মতো ঢাকায় একটি সাইবার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে। পরবর্তীতে সাইবার ক্রাইম সংক্রান্ত মামলার সংখ্যা বাড়ায় ২০১৯ সালে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একটি করে আরও সাতটি সাইবার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়।সাংসদ মামুনুর রশীদ কিরনের অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, ২০১৮-১৯ অর্থবছরে এক লাখ ৮০৬ জন অসহায় বিচারপ্রার্থীর মামলায় জেলা কমিটির তহবিল হতে চার কোটি চার লাখ ৯৪ হাজার ২২৮ টাকা অনুদান দেওয়া হয়েছে।চলতি অর্থবছরে ৩ কোটি ৮ লাখ ১৪ হাজার ৫০৬ টাকা জেলা কমিটির তহবিলে বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories