মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

কক্সবাজারের উখিয়ায় ৪৮ রোহিঙ্গা উদ্ধার, ৬ দালাল আটক

কক্সবাজার প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১০৮ বার

কক্সবাজারের উখিয়ায় বাস যোগে পাচারকালে নারী ও শিশুসহ ৪৮ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং পাচারে জড়িত সন্দেহে চালকসহ ছয় দালালকে আটক করেছে পুলিশ।

উখিয়া উপজেলা সদরের সহকারি ভূমি কমিশনার কার্যালয়ের সামনে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকরা হল, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজম রাস্তা এলাকার মোহাম্মদ ইউনুস ওরফে ফকির এর ছেলে মোহাম্মদ আলী জোহার (২৮), একই এলাকার মোহাম্মদ জালালের ছেলে ইমাম হোসেন (৩৫), জিয়াবুল হকের ছেলে মোহাম্মদ জোবায়ের (২০), মো. আয়ুব আলীর ছেলে মোহাম্মদ আয়াজ (১৯), পালংখালী ইউনিয়নের ভাদিতলা এলাকার মৃত আকতার কামালের ছেলে মোহাম্মদ রুবেল (১৯) এবং টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ফজল আহমদ (৬৫) এবং বাস চালক।

শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলা সদরের সহকারি ভূমি কমিশনার কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়েছে।

উখিয়া থানার ওসি আহমেদ মুঞ্জর মোরশেদ জানান, বিকালে টেকনাফ থেকে কক্সবাজার পাচারের উদ্দ্যেশে যানবাহন যোগে রোহিঙ্গাদের বহনকারী একটি গাড়ী আসার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে উখিয়া উপজেলা সদর স্টেশনের সহকারি ভূমি কমিশনার কার্যালয়ের সামনে পুলিশ একটি অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। পরে টেকনাফ থেকে আসা সন্দেহজনক যানবাহনে তল্লাশী চালায়। এক পর্যায়ে সন্দেহজনক একটি বাস পৌঁছালে থামিয়ে তল্লাশী করা হয়। এসময় ১৭ জন নারী, ২২ জন পুরুষ, ৬ জন মেয়ে শিশু ও তিন জন ছেলে শিশুকে উদ্ধার করা হয়। পাচারকাজে জড়িত সন্দেহে বাসটির চালকসহ ছয় জনকে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

ওসি আরো বলেন, একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারি চক্র রোহিঙ্গাদের পাচারে জড়িত রয়েছে। চক্রটি চাকুরি, বিভিন্ন বাসা বাড়ীতে গৃহকর্মি, শ্রমিকের কাজসহ নানা প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের পাচার করছে। এদের মধ্যে অধিকাংশ নারীকে অনৈতিক কাজের জন্য তুলে দিচ্ছে দালাল চক্রের কাছে।

এদিকে, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories