সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মতামত নিয়ে সংঘর্ষ, আহত-১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১১৯ বার

বিয়ের মতামত বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০) এবং আবু হানিফ (৪৫)। 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজা মোহাম্মদ হাসান জানান, ডালপা গ্রামের বাসিন্দা খুরশিদ মিয়ার মেয়ের সঙ্গে ৪-৫ দিন আগে একই গ্রামের দানু মিয়ার ছেলের বিয়ে হয়। কিন্তু খুরশিদের অন্য ভাইরা বিয়েতে মত দেননি। এ নিয়ে রোববার খুরশিদের সঙ্গে তার ভাই সাচ্চুর কথা কাটাকাটি হয়। পরে তা গোষ্ঠীগত বিবাদে রূপ নেয়।
 সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় তিনজন দাঙ্গাবাজকে আটক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories