বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

বীর মুক্তিযোদ্ধার জন্য কার্যালয়ে সংরক্ষিত চেয়ার রাখলেন ইউপি চেয়ারম্যান

পিরোজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২২৪ বার

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নিজের অফিস কক্ষে সংরক্ষিত চেয়ার রেখেছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের নবর্নিবাচিত চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু)। গত শনিবার (০২এপ্রিল) বিকেলে তার অফিসে গেলে তিনি এ তথ্যটি নিজেই জানান চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী(নান্নু)। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে চেয়ারটি তার অফিস কক্ষে নিজের চেয়ারের সঙ্গে রাখা হয়। 
ওই চেয়ারে লেখা রয়েছে “বীর মুক্তিযোদ্ধার জন্য সংরক্ষিত”। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে সিদ্ধান্ত নিয়েছি যেন কোনো বীর মুক্তিযোদ্ধাকে পরিষদে এসে ১ সেকেন্ড দাঁড়িয়ে না থাকতে হয়। তাই তাদের সম্মান জানাতে নিজের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার রাখা হয়েছে। 
তিনি আরও বলেন, অসংখ্য বীর মুক্তিযোদ্ধা নিজের বুকের তাজা রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অকুতভয় এ বীর সৈনিকদের জন্য আজ আমরা স্বাধীন। তাই আমার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত চেয়ার রাখার সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories