সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

ঢাকার জ্যামে ক্রিকেট খেলার ভিডিও ক্রিকইনফোর ফেসবুক পেজে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১২৬ বার

যানজট শব্দটার সঙ্গে ঢাকাবাসীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সবাই জানেন এই শহরে কখনো সখনো পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে ৪৫ মিনিটও লাগে, কখনো আবার ঘণ্টাও পেরিয়ে যায়। বিরক্তির এই যানজট কারো কাছেই উপভোগ্য নয়। তবে কেউ কেউ ব্যতিক্রমও আছেন। যারা যানজটের বিরক্তি ভুলে পিচ ঢালা পথকে বানিয়ে ফেলেন ক্রিকেটের ২২ গজ। গাড়িঠাসা রাস্তায় একটু জায়গা করে নিয়ে নেমে যান ব্যাট বল হাতে। একদল তরুণ তেমনটাই করে সবার মন জয় করেছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরাই যানজটের সময়টাকে কাজে লাগানোর এই কৌশলটা বের করেছে। জ্যামের মধ্যে একটু ফাঁকা জায়গা পেয়ে ব্যাট-বল নিয়ে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তারা।

যানজট ক্রিকেটের’ সেই ছোট্ট ভিডিওটি পোস্ট করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর ফেসবুক পেজে। এর পরই এ ভিডিও নিয়ে হুলস্থুল পড়ে যায়, সবখানে শুরু হয় এই ক্রিকেট নিয়ে আলোচনা। ভিডিওটি ধারণ করেছেন মিরাজ মাহবুব। তার মাধ্যমেই ভিডিওটি পৌঁছায় ক্রিকইনফোর কাছে। মজা করে ক্রিকইনফো ভিডওটির ক্যাপশনে লিখেছে, ‘ঢাকার মানুষ জানে কী করে যানজটের সময়টাকে ঠিকমতো কাজে লাগাতে হয়।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories