রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া : হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৩৫ বার

ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করে রাশিয়া হামলার পরিকল্পনা করতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি জেন পিসাকি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র জৈব ও রাসায়নিক অস্ত্রের ল্যাব পরিচালনা করছে বলে রাশিয়া যে দাবি করেছে তা অযৌক্তিক। তিনি বলেন, এ মিথ্যা দাবি করে মস্কো তাদের পূর্বনির্ধারিত এবং উস্কানিহীন হামলার ন্যায্যতা প্রতিষ্ঠার ‘নিশ্চিত ষড়যন্ত্র’ করছে।

এর আগে বুধবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী এক টুইট বার্তায় দাবি করেন রাশিয়া ইউক্রেনে থার্মোবারিক রকেট ব্যবহার করেছে। এসব রকেট ভ্যাকুয়াম বোমা নামেও পরিচিত। কারণ আশেপাশের বাতাসে থাকা অক্সিজেন শোষণ করে উচ্চ-তাপমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম।পশ্চিমা কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুললেও পাল্টা অভিযোগ তুলেছে মস্কো। যুক্তরাজ্যের রুশ দূতাবাসের এক বিবৃতিতে দাবি করা হয় ইউক্রেনীয় ল্যাবরেটরিতে জৈব অস্ত্র তৈরির উপাদান তৈরি হওয়ার ‘সাম্প্রতিক নথি পেয়েছে’ তারা। এসব অস্ত্র তৈরিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থায়ন করছে বলে দাবি করে রুশ দূতাবাস।
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories