শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

টঙ্গীতে জুয়ার আসর থেকে পিতা পুত্রসহ গ্রেফতার-১০

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৪৬ বার

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পিতা পুত্রসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে টঙ্গীর মিলগেট আনোয়ার হোসেন এলুর মার্কেটের গুদাম ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ার হোসেন এলু (৫০) তার ছেলে মহসিন (২৬) ও ইয়াসিন আরাফাতসহ (১৮), বাচ্চু মিয়া (৫২), আমান (৪৭), জুয়েল (৩৫), রফিকুল ইসলাম (৪৫), খাইরুল আলম বাবুল (৫০), স্বপন আলী (৪০) এবং মজিবুর রহমান (৪৫)। তারা সকলেই টঙ্গীর মিলগেট নামা বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকার সরকারি জায়গায় অবৈধ ভাবে নির্মিত আনোয়ার হোসেন এলুর মার্কেটের ওই গুদামঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ২সেট প্লেয়িং কার্ড ও নগদ ২১ হাজার ৯শত টাকা উদ্ধার করা হয়।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories