মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১০৬ বার

শেষ ম্যাচে তিন-তিনটি সহজ ক্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। আফগানদের বিপক্ষে এই তিনটি ক্যাচ ধরতে পারলে ম্যাচের চিত্র হতে পারতো অন্যরকম।বলাই বাহুল্য, বাংলাদেশ দলের সঙ্গে নিয়মিত কোনো ফিল্ডিং কোচ ছিলেন না এই সিরিজে। রাজিন সালেহকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছিল ফিল্ডিং কোচের কাজ সামলানোর জন্য।

ক্যাচ মিসের এই ম্যাচ শেষ হতে না হতেই জানা গেলো, নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে। আফগানিস্তানের সঙ্গে সিরিজ শেষ হওয়ার পর রাতেই ফিল্ডিং কোচ নিয়োগ দিলো বিসিবি। অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটকে জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ পদে নিয়োগ দিয়েছে বিসিবি।আগামী ৭ মার্চ থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে। শনিবার (৫ মার্চ) রাত ১০টার পরে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।সর্বশেষ ম্যাকডারমট কাজ করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে। এর আগে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকডারমট।এছাড়া বিসিবি একাডেমি ও এইচপির হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে এ অস্ট্রেলিয়ানের। ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার একদিন আগেই, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories