বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন্সসহ ৩ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১২৫ বার

কারা অধিদপ্তরের বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে খুলনা কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্সসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ রবিবার (৬ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ বিকেল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- খুলনা কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স ছগির মিয়া, হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার গিয়াস উদ্দিন মোল্লা ও জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোখলেছুর রহমান। গত ১৭ জানুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি একই অভিযোগ অনুসন্ধানে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল কারাগারের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে দুদক।২০২০ সালের শুরুর দিকে অভিযোগটি অনুসন্ধান করে দুই সদস্যের টিম গঠন করে দুদক। টিমের অপর সদস্য হলেন সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। আর তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।অভিযোগের বিষয়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ করে কারা অধিদপ্তরের বিভিন্ন পদে জনবল নিয়োগ, অর্থের বিনিময়ে বন্দিদের অবৈধ সুবিধা, অর্থ লেনদেন এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories