বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

দুই সেঞ্চুরিতে পাকিস্তানের রানের পাহাড়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৯২ বার

প্রথম দিনই সেঞ্চুরি পেয়েছিলেন ইমাম-উল-হক। ক্রিজের অন্যপ্রান্তে ছিলেন তখন আজহার আলী। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে এই ওপেনারকেও ছাড়িয়ে গেলেন আজহার। ইমাম খেলেছেন ১৫৭ রানের ইনিংস, আর তিনে নেমে এই ব্যাটার করেন ১৮৫ রান। তার ম্যারাথন ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে রান পাহাড়ে পাকিস্তান।রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেটে ৪৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। এরপর আলোর স্বল্পতায় আগেভাগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া ব্যাট করেছে মোটে ১ ওভার। কোনও উইকেট না হারিয়ে ৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে সফরকারীরা। উসমান খাজা ৫* রানে ও ডেভিড ওয়ার্নার ০* রানে অপরাজিত আছেন।

১৩২ রান নিয়ে দ্বিতীয় শুরু করেছিলেন ইমাম। আর আজহার অপরাজিত ছিলেন ৫৪ রানে। দারুণ ব্যাটিংয়ে ইমাম দেড়শ রান পূর্ণ করে আরেকবার ব্যাট উঁচিয়ে ধরেন। যদিও এরপর আর বেশিদূর যাওয়া হয়নি। ১৫৭ রান করে প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউয়ের শিকার তিনি। ফেরার আগে ৩৫৮ বলে ১৬ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান ১৫৭ রানের ঝলমলে ইনিংস।তিনি আউট হলেও আজহার খেলে গেছেন। চমৎকার ব্যাটিংয়ে সাবেক অধিনায়ক তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি। ৩৭ বছর বয়সী ব্যাটার ৫৩৫ মিনিট ক্রিজে থেকে ৩৬১ বলে ১৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ১৮৫ রানের ঝলমলে ইনিংস। অধিনায়ক বাবর আজম ৩৬ রানে রান আউটের শিকার। মোহাম্মদ রিজওয়ান ২৯* ও ইফতিখার আহমেদ ১৩* রানে অপরাজিত থাকেন।কামিন্স, নাথান লায়ন ও মার্নাস লাবুশেন একটি করে উইকেট নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories