বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

সাবেক অর্থমন্ত্রী মুহিত ফের হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৯ বার

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় তাকে ঢাকায় গ্রিন রোডের গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সন্ধ্যায় আবদুল মুহিতের ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পরিবারের পক্ষ থেকে এ এম এ মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।  

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, মুখ দিয়ে কোনো খাবার খেতে পারছেন না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।এর আগে সিলেট-১ আসনের সাবেক এই সংসদ সদস্য করোনাক্রান্ত হলে ২০২১ সালের ২৯ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories