শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত-৪

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৪৬ বার

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে ৪ জন নিহতের কথা জানিয়েছে পুলিশ। রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রুমা-রোয়াংছড়ি সীমানায় মরদেহগুলো পাওয়া গেছে।শনিবার (৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটলেও আজ রবিবার বেলা ১১টার দিকে রোয়াংছড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীর থেকে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নে দুই পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। কিন্তু আজ সকালে রোয়াংছড়ির সাঙ্গু নদীর পাড়ে চারজনের মরদেহ পড়ে আছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে রোয়াংছড়ির তালুকদারপাড়ার কাছে আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের নেতা অনুমংকে হত্যা করে লাশ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা রাতে রুমার পাইন্দু এলাকায় অন্য দলের ওপর গুলি চালায়। তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির মংবাতং পাড়ায় সাঙ্গু নদীর পাড়ে ফেলে যায়। রবিবার বেলা ১১টার সময় তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories