শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

সন্তানদের বান্ধবীর বাসায় রেখে এসে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৯৫ বার

টঙ্গীতে বান্ধবীর বাসায় ২ সন্তান রাখার পর নিজ বাসায় এসে সুমি আক্তার এলবি (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁসি নিয়ে আত্নহত্যা করছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে ।
জানা যায়, বুধবার মরকুন বেপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুমি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ গ্রামের মনু মিয়ার মেয়ে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার এসআই লিটন শরীফ জানায়, সুমি আক্তারের স্বামী প্রায় এক বছর ধরে দুবাইয়ে প্রবাস জীবন কাটাচ্ছেন। স্বামী প্রবাসে যাওয়ার পর থেকে সুমি দুই সন্তানকে নিয়ে মরকুন বেপারিপাড়া এলাকায় জনৈক মুজাহিদের বাড়ির ভাড়া বাসায় থাকতেন। বুধবার বিকেলে সন্তানদের নিয়ে সুমি মিরাশপাড়াস্থ তার বান্ধবী তাসলি তানহার বাসায় যান। রাত সাড়ে ৮টার দিকে দুই সন্তানকে বান্ধবীর বাসায় রেখে নিজের ভাড়া বাসায় চলে আসেন তিনি। পরে রাত ১০টার দিকে বান্ধবী সুমির মোবাইলে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়।
ফোন বন্ধ পেয়ে তার বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ দেখে বাহির থেকে ডাকাডাকি করতে থাকেন তার বান্ধবী এবং স্থানীয় লোকজন। এক পর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকের কাছ থেকে চাবি নিয়ে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সুমির ঝুলন্ত লাশ পান তারা।
ঝুলন্ত লাশ দেখে বাড়ির মালিকসহ আশপাশের লোকজন থানা পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

তিনি আরও জানান, নিহতের স্বামী প্রবাসে থাকার কারণে হয়তোবা সুমি পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি তার স্বামী জেনে ফেলায় উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এ বিষয়ে মতবিরোধের জেরে সে আত্মহত্যা করতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত চলছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে। তদন্ত চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories