অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় অভিযোগপত্র গঠন বাতিল চেয়ে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের করা আবেদন খারিজ (উত্থাপিত হয়নি মর্মে) করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভার্চুয়াল শুনানি নিয়ে এই আদেশ দেন। আদালতে আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।
জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের মামলায় অভিযোগপত্র গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ওসি প্রদীপ কুমার দাশ। একই সঙ্গে এই মামলা বাতিল চেয়েছিলেন তিনি।গত ৩০ (জানুয়ারি) জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য জানান।তিনি বলেন, আমরা একটি আবেদন হাতে পেয়েছি। যে আবেদনে প্রদীপ কুমার দাশ অভিযোগপত্র গঠন বাতিল এবং মামলার কার্যক্রম স্থগিত চেয়েছেন।এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত প্রদীপের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। যে আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মেজর (অব.) সিনহা হত্যা মামলার এই আসামি।
Leave a Reply