মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

টাইগারদের সামনে মাইলফলকের হাতছানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৩৩ বার

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের আশা জাগিয়েও শেষমেশ সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। টিম টাইগার্সের সামনে এবার মিশন টি-টোয়েন্টি। যদিও সংক্ষিপ্ত এ সংস্করণটিতে বাংলাদেশের চেয়ে কাগজে-কলমে ঢের শক্তিশালী রশিদ-নবীরা।আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। তবে ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটিতে আফগানদের ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। যদি সিরিজ জিততে পারে তবে র‌্যাঙ্কিংয়ে সফরকারীদের ছাড়িয়ে যাবে মাহমুদউল্লাহ বাহিনী।

আইসিসির সবশেষ আপডেট করা র‌্যাঙ্কিং অনুযায়ী, ২৩১ রেটিং নিয়ে ৯ম স্থানে বাংলাদেশ। লাল-সবুজ বাহিনীর চেয়ে এক ধাপ এগিয়ে তথা ৮ম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের রেটিং পয়েন্ট ২৩২। দুই ম্যাচ সিরিজের দুটিতে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৩৩। আর সেই সঙ্গে আফগানদেরও ছাড়িয়ে যাবে তারা। কারণ তখন রশিদদের রেটিং হবে ২২৭। যা তাদের নামিয়ে দেবে ১০ স্থানে। তবে সিরিজটি ড্র হলে কোনো দলেরই অবস্থার পরিবর্তন হবে না। এ ছাড়া বাংলাদেশ যদি ২-০ তে হারে সেক্ষেত্রে ২২৮ রেটিং নিয়ে আরও একধাপ নিচে নেমে যাবে।বাংলাদেশের জন্য যেমন সিরিজটি দারুণ সুযোগ, তেমনি আফগানদের জন্যও রেটিং বাড়িয়ে নেওয়ার মোক্ষম সুযোগ। এর আগে প্রথম দুই ওয়ানডে জয়ের পর শেষ ম্যাচে হোয়াইটওয়াশের মিশনে খেলতে নেমে উল্টো ভরাডুবি ঘটেছে। ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশের আশা জাগালেও সেবার ২-১ ব্যবধানে সিরিজ জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন দলকে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories