রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শীঘ্রই সরকার পতনের ডাক দেয়া হবে: গয়েশ্বর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১২৬ বার

আসমানের ফেরেস্তাদের দিয়েও নির্বাচন কমিশন গঠন করে লাভ নাই, যদি এই সরকারের আমলে নির্বাচন হয়। আগে সরকার যাবে তারপর নির্বাচন কমিশনকেও বিদায় দিতে হবে। এ সরকারের অধীনে নির্বাচন হলে দেশের মানুষের মুক্তি হবেনা। তাই শীঘ্রই সরকার পতনের ডাক দেয়া হবে। ’দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেছেন।

নতুন নির্বাচন কমিশনকে অগ্রীম রেজিগনেশন লেটার লিখে পকেটে রাখার আহবান জানিয়ে গয়েশ্বর বলেন, জনগণ যা চায় নির্বাচনকালীন সময়ের জন্য সেই সরকার আসবে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়। মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। সমাবেশে বক্তরা দাবি করেন, আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে রেখেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories