রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

প্রতিশ্রুতি-প্রত্যয় আর আনন্দে পালিত হলো
সকালের সময়ের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৫ বার

৬ষ্ঠ বর্ষে পা রাখলো দৈনিক সকালের সময়। জন্ম দিনের আনন্দঘন এ মুহূর্ত উৎযাপনে গত সোমবার সারা দেশ থেকে সকালের সময়ের পরিবারের সদস্য শুভানুধ্যায়ীরা মিলিত হয়েছিল রাজধানীর অভিজাত হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে। যেখানে সবাই মনের কথা বলেছেন, হেসেছেন, গেয়েছেন খেয়েছেন, আর প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে পত্রিকা ঘিরে তাদের স্বপ্ন পূরণের।
কন্ঠ শিল্পী মনি কিশোর, আলম আরা মিনু, বিউটি, শফিক তুহিন, লুইপা, সোমা মুৎসুদ্দি, আনিয়ান শুভদের গানে মুখরিত ছিলো হোটেল সোনারগাঁওয়ের বলরুম। সেই সাথে সরকারের মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ আমলা, শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, লেখক শুভানুধ্যায়ীদের উচ্ছ্বল পদচারণায়, মিলন মেলায় পরিণত হয়েছিলো পুরো অনুষ্ঠান।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক পরিবারের সদস্যরা আসেন প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে। তারা ফুলেল শুভেচ্ছা আর শুভেচ্ছাবাণীতে সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিমসহ পরিবারের সদস্যদের সিক্ত করে তোলেন। অনুষ্ঠান ঘিরে নির্মিত প্রচারিত দৈনিক সকালের সময়ের থিম সং সকলের মন কেড়ে নেয়। যেখানে সব মানুষের কথা তুলে ধরাসহ বাংলাদেশের অগ্রযাত্রা, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর ভিশনারী নেতৃত্বের কথা তুলে আনা হয়েছে কথা ও সুরে।
অনুষ্ঠানের আবহ তৈরী করা হয়েছিল নানা ব্যানার, পোস্টার ও প্রদর্শনী দিয়ে। যারা সোনাগাওঁ হোটেলে যাননি তাদের অনেকেই যুক্ত ছিলেন ফেসবুক লাইভের বদৌলতে।
সকল শ্রেণি পেশার মানুষের ভালবাসার জবাবে দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে সবার ভালবাসা কামনা করেন। সেই সাথে দৈনিক সকালের সময় পত্রিকার পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি পত্রিকাটিকে দেশের প্রথম সারিতে আনতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, দৈনিক সকালের সময়ের যাত্রা শুরু একক হাতে হলেও এ প্রতিষ্ঠানটি এখন দেশের মানুষের সম্পদে পরিণত হয়েছে। দেশের সকল জেলা-উপজেলা ছাড়িয়ে লাখো পাঠক আজ আমাদের অংশ। তাই সবার ভালবাসা নিয়েই তিনি সামনে এগোতে চান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, ধর্ম প্রতিমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আর ব্যস্ততা ঘিরে ছিল- সকালের সময়ের নির্বাহী সম্পাদক রবিউল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক লায়ন নূর ইসলাম, সহকারি সম্পাদক ইউনুছ আলী, বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) সাদিক হাসান পলাশ, মফস্বল সম্পাদক নূর আলম শেখ, প্রধান প্রতিবেদক এম শাহজাহান-সহ ম্যানেজম্যান্ট টিমের সদস্যদের মাঝে।
সব মিলে আনন্দঘন দিনটি সবার জন্য হয়ে উঠেছিল সত্যি আনন্দ ও ভাব বিনিময়ের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories