রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ইউরোপা লিগ, নাপোলিকেও হারাতে পারলো না বার্সেলোনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫ বার

চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় নিয়েছে বার্সেলোনা। যে কারণে দলটির জায়গা হয়েছে ইউরোপা লিগে।  দেড় যুগ পরে এই টুর্নামেন্ট খেলতে গিয়েও দলটির অভিজ্ঞতা সুখকর হলো না। বৃহস্পতিবার বাংলাদেশ সময় তারা হারাতে পারেনি নাপোলিকেও।ন্যু-ক্যাম্পে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোয় ওঠার প্লে-অফে নাপোলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। পিওতর জিয়েলিন্সকির গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা সমতায় ফেরে ফেররান তরেসের স্পট কিকে।

ঘরের মাঠে ম্যাচের ২৮তম মিনিটে পিয়েরে এমেরিক অবামেয়াং সুযোগ করে দিয়েছিলেন ফেররান তরেসকে। তবে বক্সের একটু ভেতর থেকে গোলরক্ষককে একা পেয়েও গোল পাননি স্প্যানিশ এই স্ট্রাইকার।এরপরই আক্রমণে ওঠে নাপোলি। দলটি পেয়ে যায় গোলের দেখা। পিওতর জিয়েলিন্সকির শট প্রথম দফায় মার্ক আন্দ্রে টের স্টেগেন ঠেকিয়ে দিলেও ফিরতি চেষ্টায় আর পারেননি। অনেকটা ধারার বিপরীতে গিয়ে গোল পায় সফরকারীরা।বিরতির আগে বার্সার সামনে অবশ্য সমতা ফেরানোর সুযোগ এসেছিল, তবে তরেসের লক্ষ্যভ্রষ্ট হেডে তা আর গোলে রূপ পায়নি।  বিরতির পরেও একই ধারায় চলেছে ম্যাচ। ৬০ মিনিটে বার্সা সমতা ফিরিয়েছে পেনাল্টি থেকে। আদামা ত্রায়োরের ক্রস নাপোলি ডি-অঞ্চলে লাগে দলটির ডিফেন্ডার হুয়ান হেসুসের হাতে। পেনাল্টি থেকে গোল করেন ফেররান তরেস।সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। যে কারণে বেশ কয়েকবার দলটির সামনে আসে গোলের সুযোগ। তবে বাজে ফিনিশিং বারবারই দলটিকে হতাশ হতে হয়। তাই ড্রয়ে বাধ্য হতে হয়েছে দলটিকে।আগামী ২৫ ফেব্রুয়ারি ফিরতি লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও নাপোলি।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories