মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন, প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ বার

করোনার সংক্রমণ কমে আসায় আরোপিত বিধিনিষেধ শিথিল করে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ রেলওয়ে।  রোববার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁন এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপন অনুসারে, আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে সংশোধনী আনা হয়েছে। এতে বলা হয়, কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। আন্তঃনগর ট্রেনগুলোর বিদ্যমান আসন সংখ্যার শতভাগ টিকিট ইস্যুকরণ, মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং ৫০ শতাংশ টিকিট মোবাইলে অ্যাপ/অনলাইনের মাধ্যমে ইস্যু করা যাবে।  আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফর্ম টিকিট ইস্যু বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাশ কোটা ছাড়া আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে বিদ্যমান সব ধরনের কোটা ব্যবস্থা রহিত থাকবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ করতে হবে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, টিকিট ইস্যুর এই নির্দেশনা ৯ ফেব্রুয়ারি (যাত্রার তারিখ বিবেচনায়) থেকে কার্যকর হবে। এক্ষেত্রে জারি করা টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

মানুষ করোনা ভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করে বিভিন্ন স্থানে গমন করার ফলে ট্রেনে যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে বিধিনিষেধ শিথিল করা হয়েছে বলেও জানান রেলওয়ে সংশ্লিষ্টরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories