মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

দেশে ১ বছরে ১০ কোটি টিকাদানের মাইলফলক ছুঁই ছুঁই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ বার

করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। সে হিসাবে আজ এ কর্মসূচির এক বছর পূরণ হলো। দেশের বিপুল সংখ্যক জনগণকে টিকার আওতায় আনতে বছরজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।এরই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত দেশের ৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৭৩৮ মানুষকে টিকার (প্রথম ডোজ) আওতায় আনা সম্ভব হয়েছে। যা করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব রোধে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

রোববার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান কার্যক্রমের হালনাগাদ তথ্যে বলা হয়, দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৭৩৮ জনকে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৪৪৭ জনকে। এর মধ্যে গত এক দিনেই (রোববার) দেশে ২ লাখ ৫ হাজার ৬৩১ ডোজ টিকা দেওয়া হয়েছে। এই দিন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৯১২ জনকে।

সে হিসেবে আজকের (সোমবার) এ দিনটিকে ঘিরে দেশের প্রায় ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনার সম্ভাবনা রয়েছে। এর আগে গত রোববার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম আশা করেছিল এক বছর পূরণের মধ্যেই প্রথম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছাবে।এদিকে টিকা কর্মসূচিতে গুরুত্বারোপ করে অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, সরকার সফলভাবেই দেশে টিকা কার্যক্রম চালিয়ে নিচ্ছে। এখনও আমাদের হাতে পর্যাপ্ত টিকা মজুত আছে। যারা এখনও টিকা নেননি, সংক্রমণ প্রতিরোধে দ্রুত টিকা নিন। কারণ, সংক্রমণ প্রতিরোধে টিকা আর স্বাস্থ্যবিধিই একমাত্র ভরসা।তিনি বলেন, সরকার বুস্টার ডোজের বয়সসীমা কমিয়েছে। যারা ওই বয়সসীমার মধ্যে আছেন, যারা আগে থেকেই দীর্ঘমেয়াদি নানা রোগে ভুগছেন, তারা দ্রুতই বুস্টার ডোজের টিকা নিন।

নাজমুল ইসলাম বলেন, শিগগিরই বইমেলা শুরু হবে। যেহেতু বইমেলায় বিপুল লোক সমাগম হবে, স্টলগুলোতে যারা দায়িত্ব পালন করবেন এবং মেলা সংশ্লিষ্ট যারা থাকবেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যাদের প্রথম ডোজের টিকা নেওয়ার পর দ্বিতীয়টির এসএমএস এসেছে, তারা যেন যথাসময়ে সেটি নিয়ে নেন। বইমেলায় অবশ্যই টিকা গ্রহণের যে সনদটি রয়েছে, সেটি যেন প্রদর্শন করা যায়। এটি অন্যদের কাছে অনুপ্রেরণাদায়ক হতে পারে।উল্লেখ্য, গত বছরের ২৭ জানুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories