রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দাপুটে পারফরম্যান্সে চারে বার্সেলোনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯ বার

অবশেষে স্বরূপে দেখা গেলো বার্সেলোনাকে। চলতি মৌসুমে ফিনিশিংয়ের দুর্বলতায় একের পর এক হতাশা উপহার দেওয়া দলটি লা লিগায় দাপুটে পারফরম্যান্স দেখালো রোববার রাতে।ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের জালে চারবার বল জড়িয়েছে বার্সা। ম্যাচটি তারা জিতেছে ৪-২ গোলে। এই জয়ে লিগ টেবিলে অ্যাটলেটিকোকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল।

ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকোই। অষ্টম মিনিটে ডান দিক থেকে লুইস সুয়ারেজের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন কারাসকো।তবে দুই মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেয় বার্সা। দানি আলভেসের পাস থেকে বাঁ পায়ের জোরাল ভলিতে পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন জর্ডি আলবা।২১ মিনিটে আরও এক গোল স্বাগতিকদের। এবার ত্রাওরের ক্রসে লাফিয়ে উঠে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন তরুণ মিডফিল্ডার গাভি। চাপ ধরে রেখে ৪৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সা। ডান পায়ের জোরালো শটে গোল করেন রোনাল্ড আরাহো।বিরতির ঠিক পরই ব্যবধান ৪-১ করে বার্সা। বাঁ দিকের বাইলাইন থেকে আসা বল পেয়ে ১৬ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন অভিজ্ঞ দানি আলভেস।৫৮তম মিনিটে ব্যবধান কমিয়ে আনেন সুয়ারেজ। জোসে মারিয়া হিমেনেসের হেড গোলমুখে পেয়ে হেডেই বল জালে পাঠান অ্যাটলেটিকোর উরুগুইয়ান ফরোয়ার্ড। গোলের পর সাবেক ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে আবার হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায় তাকে।

এর ১০ মিনিট পর বড় ধাক্কা খায় বার্সা। প্রতিপক্ষের মিডফিল্ডার কারাসকোকে পেছন ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আলভেস। তবে বাকি সময় ১০ জন নিয়ে খেললেও গোল হজম করেনি জাভির দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories