শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইতিহাস গড়ে আফ্রিকান নেশন্স কাপের চ্যাম্পিয়ন সেনেগাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৭ বার

নিজেকে পৃথীবির সবচেয়ে সুখী মানুষ দাবি করতেই পারেন তিনি। ম্যাচে পেনাল্টি মিসে দলকে বিপদে ফেলেছিলেন। সেখান থেকে সেই সাদিও মানে জেতালেন দলকে। এই ফরোয়ার্ড টাইব্রেকারে শেষ শটে করলেন গোল। মিশরকে হারিয়ে সেনেগাল পেয়ে গেল আফ্রিকান নেশন্স কাপের প্রথম শিরোপা। রোববার রাতে ক‍্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে ফাইনালের নির্ধারিত সময় ছিল সমতা। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলশূন‍্য। তারপর খেলা গড়ায় টাইব্রেকারে। ৪-২ গোলে জিতে প্রথমবারের মতো নেশন্স কাপের ট্রফি জিতল সেনেগাল।

করোনাকালের এই লড়াইয়ে যোগ্য দল হিসেবেই ট্রফি জিতেছে সেনেগাল। আক্রমণাত্মক ফুটবলে তারা ব্যস্ত করেছে মিশরের রক্ষণভাগ। আর মিশর নেতিবাচক ফুটবল খেলে ম্যাচটা নিয়ে গেছে টাইব্রেকারে। আর সেখানে বাজিমাত সাদিও মানের। হতাশা নিয়েই বিদায় নেন মোহাম্মদ সালাহরা।ফাইনালের পঞ্চম পেনাল্টিটি ছিল সেনেগালের ইতিহাস গড়ার। যেখানে সাদিও মানের দিকে তাকিয়ে ছিল সেনেগাল। হতাশ করলেন না তিনি। ডান পায়ের শটে গড়লেন নতুন এক ইতিহাস। মিশরকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের আফ্রিকান নেশন্স কাপ এনে দিলেন দেশকে!

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories