বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

গোল পেলেন মেসি, দুর্দান্ত জয় পিএসজির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৮ বার

সময়টা ভাল যাচ্ছে না তার। বিশেষ করে প্যারিস সেন্ট জাঁর্মেইয়ের (পিএসজি) হয়ে। যিনি গোল করাটাকে অভ্যাস বানিয়ে ফেলেছিলেন। কিন্তু প্যারিসে ঠিকঠাক কিছুই হচ্ছিল না। গোল পেতে তো ভুলেই যাচ্ছিলেন এই কিংবদন্তি। অবশেষে জাল খুঁজে পেলেন লিওনেল মেসি। ফরাসি কাপ থেকে বিদায়ের দুঃখ ভুলে লিগ ওয়ানে উড়ল পিএসজি। গোল করালেন ও করলেন মেসি। রোববার রাতে লিলের মাঠে ৫-১ গোলে জিতেছে পিএসজি। জোড়া গোল করেন দানিলো পেরেইরা। মেসি, এমবাপে ও প্রেসনেল কিম্পেম্বে করেন একটি করে গোল।

এই জয়ে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রাখল পিএসজি। মাওরিসিও পচেত্তিনোর দল লিগ ওয়ানে টানা ১৪ ম্যাচে অপরাজিত।খেলার শুরু থেকে শেষ একই ছন্দ ধরে রেখে খেলে গেছে পিএসজি। এরমধ্যে দশম মিনিটে লিড নেয় তারা। গোলদাতা পেরেইরা। এরপর অবশ্য স্রোতের বিপরীতে ম্যাচে সমতা ফেরায় লিল। ২৮তম মিনিটে বোটমানের গোল উত্তাল করে দেয় লিলের সমর্থকদের। অবশ্য তারপরই মেসির কর্নারে ভাসানো বলে হেডে গোল করেন কিম্পেম্বে। আবার এগিয়ে যায় পিএসজি।৩৮তম মিনিটে গোলদাতা মেসি। লিগ ওয়ানে পিএসজির হয়ে ১৩ ম্যাচে মেসির এটি দ্বিতীয় গোল। ছয় ম্যাচ পর গোল পেলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। সন্দেহ নেই সেরা সময়টাতে নেই তিনি!লি ওয়ানে এ অবস্থায় ২৩ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট পিএসজির। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অলিম্পিক মার্সেই। ৪২ পয়েন্ট নিয়ে তিনে নিস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories