বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

লিটারে ভোজ্যতেলের দাম ৮ টাকা বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ বার

আবারো প্রতি লিটারে বেড়েছে ভোজ্যতেলের দাম। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে গ্রাহকদের প্রতি বোতলজাত সয়াবিন তেল কিনতে হবে ১শ ৬৮ টাকা করে।

সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনটাই জানা যায়।রাজধানীর মিরপুর ১১ নম্বর বাজারের তেল ব্যবসায়ী মো. রহিম বলেন, বিশ্ববাজারে দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশের বাজারে বাড়ানো ছাড়া উপায় নেই। যদি সরকার কর কমায় তাহলে তেলের দাম কমানো সম্ভব।কালশী বাজারের তেল বিক্রেতা শাহাদাত হোসেন বলেন, আবারও তেলের দাম বাড়ায় তেল বিক্রি কমতে শুরু করেছে। আগে যে, ক্রেতা পাঁচ লিটার তেল নিতেন, এখন তিনি এক লিটার করে নিচ্ছেন।তেল আমদানি ও বিপণনকারী শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালক মো. আথহার তাসলিম বলেন, আমরা ১শ ৭২ টাকা লিটার প্রস্তাব করেছিলাম গত ১৮ নভেম্বর। বার বার তাগাদা দেওয়ার পর এখন অনুমোদন দেওয়া হলো। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অনেক বেশি।তিনি আরো বলেন, আমরা যখন তেলের দাম লিটারে ১শ ৭২ টাকা প্রস্তাব করেছি, তখন আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিনের দাম ছিল ১ হাজার ২শ ৮০ ডলার। এখন সে দর এক হাজার ৪শ ৪০ ডলারে উঠেছে। ভোজ্যতেলের ওপর তিন পর্যায়ে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) রয়েছে। বিশ্ববাজারে দাম বাড়লে সরকারের রাজস্ব আয় বাড়ে।  

রাজধানী পল্লি এলাকার বাসিন্দা রাজিয়া সুলতানা বলেন, দ্রব্যমূল্য প্রতিনিয়ত অকল্পনীয়ভাবে বেড়েই চলেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষেরা সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। যেভাবে তেলের দাম বাড়ছে ভবিষ্যতে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবে না সাধারণ মানুষ।এর আগে, ২০২০ সালের শেষে থেকে দেশে বেড়েছে ভোজ্যতেলের দাম। ওই বছরের অক্টোবরে পাঁচ লিটারের একটি বোতলের দাম ছিল ৫০৫ থেকে ৫১৫ টাকা, যা এখন ৭৯৫ টাকায় উঠেছে। এ দফার আগে গত অক্টোবরে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বেড়ে ১শ ৬০ টাকা হয়েছিল। নতুন দাম অনুযায়ী, সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম ৩০ টাকা বেড়ে ৭৯৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা থেকে ১৪৩ টাকা এবং খোলা পাম তেল ১১৮ টাকার বদলে ১৩৩ টাকায় বিক্রি করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories