সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

গাজীপুরে ক্রিকেটে অসামান্য কৃতিত্ব দেখালেন টঙ্গীর আসিফ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪ বার

গাজীপুরে ক্রিকেটে অসামান্য কৃতিত্ব দেখালেন টঙ্গীর আসিফ আবেদীন। জেলা ক্রিকেট একাডেমীর টি-২০ টুর্ণামেন্টে অসামান্য কৃতিত্বের সাথে জয়লাভ করেছে তার দল গাজীপুর জেলা ক্রিকেট একাডেমী। মঙ্গলবার রাজেন্দ্রপুর বরকত স্মরণী মাঠে আয়োজিত টুর্ণামেন্টে গাজীপুর জেলা ক্রিকেট একাডেমী ও মন্ডল এগ্রোর মধ্যে শ্বাসরুদ্ধকর ম্যাচে জেলা ক্রিকেট একাডেমী বিজয় লাভ করে। এ টুর্ণামেন্টে টস জিতে প্রথমে ব্যাটিং করেন গাজীপুর জেলা ক্রিকেট একাডেমী। এতে ওপেনার ব্যাটসম্যান আসিফ আবেদীন দুর্দান্ত ব্যাটিং করে ৪২ বলে ১৯টি ছক্কা ও ১টি চারের মাধ্যমে ১২২ রানের ওপর ভর করে গাজীপুর জেলা ক্রিকেট একাডেমী সবগুলো উইকেট হারিয়ে ২৪৮ রান করে। জবাবে মন্ডল এগ্রো ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২৪৫ রান সংগ্রহ করে। এতে জেলা ক্রিকেট একাডেমী ৩রানে জয় লাভ করে।
এব্যাপারে গাজীপুর জেলা ক্রিকেটের প্রধান প্রশিক্ষক লিটন জাহিদ বলেন, আসিফ আবেদীনসহ তার টিম খুব ভালো খেলেছে। আসিফের পারফরমেন্স যথেষ্ট ভালো। এসব খেলোয়াড়রা সুযোগ পেলে দেশ এবং বিদেশ খেলার মাঠে আরো ভালো করবে বলে আমার বিশ্বাস।
প্রসঙ্গত: আসিফ আবেদীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে। তিনি বিকেএসপিতে ঢাকা লীগে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি মাসকো-সাকিব ক্রিকেট একাডেমীতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories