রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন

দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৩৫ বার

উত্তরের জেলা দিনাজপুরে মৃদ্যু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চারদিক। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার।

জেলার পার্শ্ববর্তী কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫, নীলফামারীর সৈয়দপুরে ৮ দশমিক শূন্য, রংপুরে ৯ দশমিক ২, ডিমলায় ৮ দশমিক ৯, নওগাঁয় ৮ দশমিক শূন্য ও রাজশাহীতে ৮ দশমিক ৯ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পযর্ন্ত (সকাল ৬টা) পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এদিকে প্রচন্ড শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আবহাওয়া দফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আগামী ২-১ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। কিছু কিছু স্থানে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories