বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

সমীর সরকার, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১৬৮ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন আরও ৫ রোগী। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।এদিকে হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার (২৯ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মিম (১৮), কিশোরগঞ্জের করিমগঞ্জের আশালতা সরকার (৬৮), জামালপুরের রঘুনাথপুরের মো. হালিম (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আব্দুস সামাদ (৬০) মারা যান।তিনি জানান, ইউনিটটিতে নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৪৮ জন। এ ছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ছয়জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories