রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রামেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১১২ বার

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জন মারা গেছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান।গত এক দিনে করোনায় রাজশাহী এবং নওগাঁ একজন করে দুজন মারা গেছেন। এ ছাড়া করোনা উপসর্গে আরও দুজন মারা গেছেন। এই দুজন রাজশাহী জেলার বাসিন্দা। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ধরা পড়ার পর রামেক হাসপাতালে এক দিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড এটি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে দুজন রোগী মারা গেছে।এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে মারা গেছেন ৩ জন। এ ছাড়া আইসিইউতে মারা গেছেন আরেকজন।তাদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ। যাদের দুজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং আরেক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৯ জন।বর্তমানে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, রাজবাড়ির একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগি হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন রোগী।গত শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা ধরা পড়েছে। তারা প্রত্যেকই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories