মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত-২

প্রতিনিধি, টাঙ্গাইল
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১১৯ বার

টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার হাজরাবাড়ির কয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিনি ট্রাকের চালক ও টাঙ্গাইল সদর উপজেলার টাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল মিয়া (৩২) ও কাচাঁ মরিচ ব্যবসায়ী জামালপুরের সরিষাবাড়ির চরআদ্রারা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬)।ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনায়কবলিত মিনি ট্রাকটি কাচাঁ মরিচ বিক্রি শেষে জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় মধুপুরগামী ইটের ট্রাকের সঙ্গে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার কয়াপাড়া এলাকায় মিনি ট্রাকের সংঘর্ষ বাঁধে। এতে মিনি ট্রাকের চালক ও তার পাশে বসা কাঁচা মরিচ ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories