রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সাড়ে ৩ বছর ক্রিকেটে নিষিদ্ধ টেইলর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১০০ বার

জুয়াড়ির প্রস্তাব পেয়ে গোপন করায় ২০১৯ সালে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। একই কারণে এবার শাস্তি পেলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটার ব্রেন্ডন টেইলর। প্রস্তাব গোপন করার ঘটনায় সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। চারটি নিয়ম ভাঙার অভিযোগে আইসিসি সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে জিম্বাবুইয়ান ক্রিকেটারকে।

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও গোপন করেছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। বিষয়টা যখন দিন চারেক আগে জানালেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল, বড় নিষেধাজ্ঞাই নেমে আসছে তার ওপর। আইসিসির আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষ্কার হলো বিষয়টা। শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানায়, সংস্থাটির দুর্নীতি বিরোধী নীতিমালার চারটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে তার ওপর।

এখানেই শেষ নয়, অভিযোগ আছে ডোপিং বিরোধী নীতিমালার একটি ধারা ভাঙারও। সবকিছুর মিশেলে তার ওপর নেমে আসে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা। এই সময়ে কোন ধরণের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না সাবেক এই জিম্বাবুয়ের অধিনায়ক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories