রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বর্তমান সরকার উন্নয়নবান্ধব : প্রাণিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১১৩ বার

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সার্চ কমিটি নিয়ে বিএনপি নেতারা আবোল-তাবোল কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছেন। তারা চায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে। আর সেই লক্ষ্যেই দলটির নেতাকর্মীরা দিন রাত ষড়যন্ত্র করে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়নবান্ধব। এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে, সেটিই বিএনপির গাত্রদাহের কারণ। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের র‌্যাবের কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রভাব পড়বে না। যুক্তরাষ্ট্র ভুল তথ্যের ভিত্তিতে র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ব্যাখ্যা করেছেন। এ বিষয়ে আমরা প্রকৃত তথ্য তাদের কাছে উপস্থাপন করব।শ ম রেজাউল করিম বলেন, আমাদের বিশ্বাস এতে যুক্তরাষ্ট্রের ভুল ধারণাটা ভেঙে যাবে। তা ছাড়া যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে আমাদের দেশের উন্নয়ন, অগ্রযাত্রাসহ অন্য কোনো কিছু ব্যাহত হওয়ার কোনো কারণ নেই।বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. এসএম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories