মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু ৬ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১১৮ বার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এবারের প্রাক-বাজেট আলোচনা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি পেশাজীবীদের সঙ্গে আগামী ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটের কর সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর।এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু হচ্ছে। চলবে ২০ মার্চ পর্যন্ত। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল ইসলাম প্রাক-বাজেট আলোচনার সব বৈঠকেই সভাপতিত্ব করবেন। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সভাকক্ষে এ সব বৈঠক অনুষ্ঠিত হবে।

দেশের শিল্প বিকাশে বিভিন্ন খাতের প্রতিনিধিরা এ সব আলোচনায় কর সংক্রান্ত যে সব প্রস্তাব দেবেন, সেগুলো পর্যালোচনা করে বাজেটে অন্তর্ভূক্ত করতে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলে জানান তিনি।সৈয়দ এ মু’মেন বলেন, আগামী বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করার লক্ষে বরাবরের মতো এবারও মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।এদিকে, আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের কাছে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর। রাজস্ব প্রশাসন গত ২০ জানুয়ারি বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিকে বাজেট প্রস্তাবনা পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে।রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে ঢাকা ছাড়াও দেশের সব বিভাগীয় শহরে প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories