বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

পত্রলেখার যে ছবি নিয়ে নোংরা ইঙ্গিত নেটপাড়ায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৯৯ বার

সম্প্রতি রাজকুমার রাও আর পত্রলেখার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকে বেশ গরম গরম একটা পোজ দিয়েছেন। আর দেখা যাচ্ছে নিজের আইফোনে সেই ছবি তুলে দিচ্ছেন রজনীকান্ত। বিয়ের পর প্রথমবার একসাথে দেখা মিলল তাঁদের। তবে, প্রশংসার থেকে এই ছবি নিয়ে সমালোচনা হল বেশি। রাজকুমার রাও এবং পত্রলেখা বর্তমানে তাঁদের নতুন বিয়ের সমস্ত আনন্দ চেটেপুটে নিচ্ছেন। বুধবার, রাজকুমার রাও স্ত্রীর এই হট ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। মিরর সেলফিতে, পত্রলেখাকে কালো বুটের সাথে একটি সাদা শার্ট ড্রেসে দেখা গিয়েছে। রাজকুমার পরেছেন লাল আর কালো চেকের শার্ট। 

তবে, শেয়ার হওয়ার সাথে সাথে নেটপাড়ার ভাইরাল হয়েছে এই ছবি। কারও কারও যেমন এটা খুব মিষ্টি লেগেছে, তেমনই কারও মত এই ছবি তাঁদের বিভ্রান্ত করেছে। অনেকেই পত্রলেখার বসার ভঙ্গি নিয়ে নোংরা ইঙ্গিত করতে ছাড়েননি। এতই সমালোচনা হয় যে, ছবিটি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিতে বাধ্য হন রাজকুমার!এক দশকেরও বেশি সময় ধরে একে অপরের সাথে সম্পর্কে থাকার পর রাজকুমার এবং পত্রলেখা গত বছরের ১৫ নভেম্বর বিয়ে করেছিলেন। চণ্ডীগড়ের একটি রাজকীয় রিসর্টে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান। যাতে সামিল হয়েছিলেন তাদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

রাজকুমার সম্প্রতি ভূমি পেডনেকারের সাথে তাঁর আসন্ন ছবি ‘বাধাই দো’-এর ট্রেলার শেয়ার করেছেন। ছবিতে তাদের দুই বিপরীত লিঙ্গের সমকামী দম্পতির ভূমিকায় দেখা যাবে। ইতিমধ্যেই হিট ছবির ট্রেলার। হর্ষবর্ধন কুলকার্নি পরিচালিত জাতীয় পুরস্কার জিতে নেওয়া সিনেমা ‘বাধাই হো’-এর সিক্যুয়েল ‘বাধাই দো’, যা ১১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories