শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিরাটের ভূয়সী প্রশংসা করে যা বললেন স্মিথ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৭৩ বার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হেরেই, সকলকে চমকে দিয়ে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন বিরাট কোহলি। কোহলি পরবর্তী ভারতীয় অধিনায়ক কে হবেন, এই নিয়ে ক্রিকেটমহলে চর্চা অব্যাহত। এরই মধ্যেই নিজের পছন্দের পরবর্তী ভারতীয় টেস্ট অধিনায়ক বেছে নিলেন স্টিভ স্মিথ।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুরাগীদের প্রশ্নের জবাব দেওয়ার সময় একজন তাঁকে, তাঁর পছন্দের পরবর্তী ভারতীয় টেস্ট অধিনায়কের নাম জানানোর কথা বলেন। জবাবে কিন্তু প্রথমেই ভারতের সর্বকালের সফলতম টেস্ট অধিনায়ক কোহলিকে বাহবা জানান স্মিথ। তিনি বলেন, ‘প্রথমত বিরাটকে অনেক অভিনন্দন। গত ছয় সাত বছর ধরে ও ভারতীয় দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। ও সত্যিই দুর্ধর্ষ কাজ করেছে।

এরপরেই কোনো রাখঢাক না করে নিজের পছন্দের এক নয়, দুই ক্রিকেটারকে লাল বলের ক্রিকেটে পরবর্তী সম্ভাব্য ভারতীয় অধিনায়ক হিসেবে বেছে নেন অজি সহ-অধিনায়ক। ‘ভবিষ্যতের কথা বলতে গেলে আমার মনে হয় রোহিত এবং কেএল (রাহুল) (অধিনায়ক হওয়ার জন্য) দুই সেরা দাবিদার।’ মত স্মিথের।ভারতীয় দলের সীমিত ওভারের অধিনায়ক হিসেবে আগেই রোহিতের কাঁধে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা সিরিজে বিরাটের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দেন রাহুল। তিনি সীমিত ওভারের সহ-অধিনায়কও বটে। মূলত এই দুই তারকার মধ্যেই একজন পরবর্তী ভারতীয় টেস্ট অধিনায়ক হওয়ার গৌরব লাভ করতে চলেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories