বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

কেন্দ্রীয় চুক্তিতে ২ কোটি হারাচ্ছেন অজিঙ্কা-পূজারা !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৮০ বার

খুব শীঘ্রই বোর্ড বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করতে চলেছে। আর বোর্ডের সেই চুক্তির তালিকাতেই ধাক্কা খেতে চলেছেন অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার মত দুই তারকা। ২০২১-এ বোর্ডের যে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ পেয়েছিল, সেখানে গ্রেড-এ’তে রাখা হয়েছিল দুজনকে। এ গ্রেডে থাকার সৌজন্যে রাহানে-পূজারা দুজনেই বার্ষিক ৫ কোটি টাকা পেতেন।তবে ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জেরে দুই তারকাকেই এবার নামিয়ে দেওয়া হতে পারে গ্রেড-বি’তে। এমনটাই খবর টাইমস অফ ইন্ডিয়ায়। সেক্ষেত্রে তাদের বার্ষিক বেতন কমে দাঁড়াবে ৩ কোটি টাকায়। টানা খারাপ পারফরম্যান্সের পরেও ব্যর্থ হওয়া দুই তারকাকে জায়গা দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকাগামী সফরে। তবে দুজনেই ফের একবার শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন।

বারবার সুযোগ দিয়ে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল দুই সিনিয়র তারকার ওপর। তিনটে টেস্টেই প্ৰথম একাদশে রাখা হয়েছিল দুজনকে। তবে কেউই সেই আস্থার মর্যাদা রাখতে পারেনি। তিনটে টেস্টে রাহানে ২২.৬৬ গড়ে করেছেন মাত্র ১৩৬ রান। অন্যদিকে, পূজারার সংগ্রহে ১২৪। হনুমা বিহারি, শ্রেয়স আইয়ারের মত তরুণ তুর্কিরা ওয়েটিং লিস্টে রয়েছেন। সূত্রের খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে প্ৰথম একাদশ থেকে বাদ পড়া কার্যত নিশ্চিত দুজনের। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হচ্ছে, উমেশ যাদব এবং ইশান্ত শর্মাকে চুক্তি তালিকা থেকে বাইরে রাখা হতে পারে।এদিকে, ঋষভ পন্থ এবং কেএল রাহুলের মত তরুণদের কেন্দ্রীয় চুক্তিতে কোনও প্রমোশন ঘটছে না। তিন ফরম্যাটেই দুই তারকা নিয়মিত হওয়ার সূত্রে ভাবা হয়েছিল, দুজনকেই সম্ভবত ‘এ প্লাস’ গ্রুপে প্রমোট করা হবে। তবে সেই রিপোর্টের দাবি দুজনকে আপাতত অপেক্ষা করতে হবে।অনেক অপেক্ষার পরে কেএল রাহুল টেস্ট দলে নিজের জায়গা পাকা করেছেন। কোহলির চোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অধিনায়কত্বও করেছেন তিনি। রোহিত শর্মার অনুপস্থিতিতে আবার রাহুল তিনটে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে সহ অধিনায়ক হওয়ার দৌঁড়েও রয়েছেন তিনি। ঋষভ পন্থও তিন ফরম্যাটে টিম ইন্ডিয়ার জার্সিতে নিয়মিত। বর্তমানে গ্রেড-এ’তে থাকায় দুজনের বার্ষিক বেতন ৫ কোটি টাকা।

এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন মাত্র তিনজন- বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories