সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

হালুয়াঘাটে ট্রাকের ধাক্কায় মহিলার মূত্যু, চালকসহ ট্রাক আটক

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১২২ বার

বুধবার ২৬ জানুয়ারী সকাল ১১ঘটিকার সময় জয়রামকুড়া হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় খাদিজা খাতুন (৫০) নামের এক মহিলা মূত্যু হয়েছে।
জানা যায়, জয়রামকুড়া হাসপাতালে নার্সের ট্রেনিংরত মেয়েকে দেখতে এবং নিজের হাতের রান্না করা খাবার পৌছে দেবার উদ্দেশে নিজ বাড়ি ঝলঝলিয়া নালিতাবাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে আসে খাদিজা। পথিমধ্যে তিনি দূর্ঘটনার শিকার হয়ে মূত্যু বরন করেন। প্রাথমিক অবস্থায় পরিচয় পাওয়া না গেলেও পরে মেয়ে খবর পেয়ে লাশ দেখে পরিচয় নিশ্চত করেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন হালুয়াঘাট থানার অফিসার্স ইনচার্জ শাহিনুজ্জামান খান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories