বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

প্রিয়াংকা মা হওয়ায় দুশ্চিন্তায় প্রযোজকরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৯২ বার

সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন বলিউডের শীর্ষ তারকা প্রিয়াংকা চোপড়া। খবরটি প্রকাশ্যে আসতেই সহকর্মী ও ভক্ত অনুরাগীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়। অপরদিকে তার মা হওয়ার খবরে কেউ কেউ আবার পড়েছেন দুশ্চিন্তায়। এ দুশ্চিন্তায় পড়াদের মধ্যে রয়েছেন প্রযোজক জুটি ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি। কারণ ফারহান-রিতেশের আগামী সিনেমা ‘জি লে জারা’ থেকে প্রিয়াংকা সরে দাঁড়াতে চান বলে গুঞ্জন রয়েছে।  

জনপ্রিয় সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ধাঁচে এ বার তিন বান্ধবীর রোড-ট্রিপের কাহিনি ‘জি লে জরা’ নিয়ে আসার কথা ছিল ফারহান-রিতেশ জুটির। সিনেমায় তিন মুখ্য চরিত্রে বাছাই করা হয়েছিল আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াংকাকে। তবে শোনা যাচ্ছে, আপাতত মেয়েকেই সবচেয়ে বেশি সময় দিতে চাইছেন ‘পিগি চপস’। সে কারণেই নাকি তিনি এই সিনেমাটি ছাড়তে চাইছেন। ইতোমধ্যেই নাকি ফারহান ও রীতেশকে তার বদলে অন্য অভিনেত্রী খুঁজে নেওয়ার আর্জিও জানিয়েছেন প্রিয়াংকা। আবার ফারহান-রিতেশই এ সিনেমাতে প্রিয়াংকাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেনও বলেও খবর রটেছে। তাদের আশঙ্কা, মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শুটে হয়তো ঠিকমতো সময় দিতে পারবেন না ‘পি সি’।  গেল শনিবার তাদের কন্যাসন্তানের জন্মের খবর জানান নিক জোনাস ও প্রিয়াংকা। সারোগেসির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে জন্ম হয় ‘নিয়ঙ্কা’র মেয়ের। নির্দিষ্ট সময়ের ১২ সপ্তাহ আগেই জন্ম হওয়ায় আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে নবজাতককে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories