বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

পুত্র সন্তানের বাবা হলেন যুবরাজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৭০ বার

বাবা হওয়ার সুখবর দিলেন ভারতের সাবেক মারকুটে অলরাউন্ডার যুবরাজ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যুবরাজ জানিয়েছেন, তার স্ত্রী হ্যাজেল কিচের কোলে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান।২০১৬ সালের ৩০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন যুবরাজ-কিচ। গোয়ায় ভীষণ জাঁকজমকপূর্ণ যে বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড এবং ক্রিকেটাঙ্গনের বড় বড় তারকারা।

মঙ্গলবার ইনস্টাগ্রামে তাদের নতুন অতিথির খবর জানিয়ে যুবি সবাইকে অনুরোধ করেছেন যাতে তাদের পুত্রসন্তানের ব্যাপারে যাবতীয় গোপনীয়তা রক্ষা করা হয়। ছেলের ছবিও প্রকাশ করেননি তিনি।তাদের পরিবারের নতুন অতিথিকে শুভেচ্ছা আর শুভকামনা জানিয়েছেন অগণিত ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আগ্রহ তৈরি করেছে যুবরাজের বাবা হওয়ার খবর।

খেলোয়াড়ি জীবনে ভীষণ জনপ্রিয় ছিলেন যুবরাজ। ভারতকে ২৪ বছর পর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতানোয় বড় অবদান ছিল এই অলরাউন্ডারের। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। ভারতের হয়ে সর্বশেষ খেলেন ২০১৭ সালে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories