রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শক্তিশালী দল নিয়েই পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৮১ বার

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে সন্দিহান ছিলেন অজি ক্রিকেটারদের একটা অংশ। তবে বুধবার অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, সব ক্রিকেটারাই এ সফরে যাচ্ছেন। পূর্ণশক্তির দলই যাবে পাকিস্তানে।আগামী মার্চের এই সফরে ৩টি করে টেস্ট ও ওয়ানডের পাশাপাশি ১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে অজিদের।

সফর নিয়ে অস্ট্রেলিয়া দলের নির্বাচক জর্জ বেলি বলেন, ‘তাদের নিরাপত্তা ব্যবস্থা খুব শক্তিশালী এবং গোছাল। আমি বিশ্বাস করি বোর্ড এখনো সফরের খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করছে যাতে আয়োজন সফল হয়। আমরা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তা পেলেই দল ঘোষণা করবো। আমাকে কোনো ক্রিকেটার সফরে যেতে অসম্মতি জানায় নি।’তিনি বলেন, ‘সফরে আমরা কী কী সুবিধা পাব, তা আমি পুরোপুরি নিশ্চিত নই। তবে আমরা যা পাব তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। অ্যাশেজে দুর্দান্ত সিরিজ কাটানোর পর খেলোয়াড়রা একটু সময় নিচ্ছে। তবে নতুন ক্রিকেটার দলে ডাক পেলে তা অবশ্যই ভালোই কিছু হবে। আমরা ছেলেদের উন্নতির গ্রাফ পর্যবেক্ষণ করার সুযোগ পাব।’অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে যেতে রাজি হওয়ায় দীর্ঘ দুই যুগের অবসান ঘটতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট প্রেমীদের। ১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে পা রেখেছিল অজিরা। এর পর ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেটারদের ওপর হামলার পর দেশটিতে দীর্ঘদিন সফরে যায়নি কোনো দেশ।পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নিরাপত্তায় কড়াকড়ি এনে দেশটিতে ক্রিকেট ফেরে। এরই মধ্যে কয়েকটি দেশ সফর করলেও মাঝে আবার নিরাপত্তা ইস্যুকে সামনে এনে সিরিজের মাঝ পথেই দেশ ত্যাগ করে নিউজিল্যান্ড। এতে অস্ট্রেলিয়ার সফর নিয়েও শঙ্কা তৈরি হয়।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সভাপতি ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান সফর নিয়ে আলোচনার পর তারা এই সফরে সম্মত হন। আগামী ৩ মার্চ টেস্ট দিয়ে শুরু হওয়া সফর শেষ হবে ৫ এপ্রিল টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories