রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ কোজাগরী লক্ষ্মী পূজা বিএনপি নির্বাচনের সময় নানা কথা বলে আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান সৌদির ৪ শহরে হামলার আশঙ্কা, সতর্কতা জারি মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে,আইজিপি রাঙ্গামাটির সাজেক সমস্যা নিয়ে জরুরি সভা, আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের উদ্যোগ পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে পরিবারসহ কূটনীতিক সরাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের হত্যার গোপন মিশনের ‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান, সতর্ক ওয়াশিংটন ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নির্বাচন কমিশন গঠন বিলের রিপোর্ট সংসদে উত্থাপন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৭৪ বার

বহুল প্রতীক্ষিত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের বিধান রেখে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এর চূড়ান্ত রিপোর্ট সংসদে উত্থাপন করা হয়েছে।আজ বুধবার (২৬ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার চূড়ান্ত রিপোর্ট উত্থাপন করেন। 

এর আগে গত ২৩ জানুয়ারি সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সেদিন মন্ত্রী বিলটি যাচাই-বাছাই করে রিপোর্ট সংসদীয় কমিটিতে প্রেরণ করেন। এর পরদিন সংসদীয় কমিটির বৈঠকে বিলে আংশিক পরিবর্তন পাসের জন্য চূড়ান্ত করে। সংসদীয় কমিটির রিপোর্ট উত্থাপনের পর এখন পাসের অপেক্ষায় সিইসি ও ইসি নিয়োগ বিল। এর মধ্য দিয়ে শেষ হবে দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার পালা। আগামী নির্বাচন কমিশন গঠন হবে এই আইনের ভিত্তিতে।পাসের অপেক্ষায় থাকা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার বিলে অনুসন্ধান কমিটি গঠন সম্পর্কে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের শূন্য পদে নিয়োগদানের জন্য এই আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার উদ্দেশ্যে নিম্নবর্ণিত ৬ সদস্য সমন্বয়ে কমিটি গঠন করবেন। সেই অনুসন্ধান কমিটিতে যারা থাকতে পারবেন যথা: (ক) প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, যিনি অনুসন্ধান কমিটির সভাপতি হবেন; (খ) প্রধান বিচারপতি কর্তৃক মনোনিত হাইকোর্ট বিভাগের একজন বিচারক; (গ) বাংলাদেশের মহাহিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক; (ঘ) চেয়ারম্যান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং (ঙ) রাষ্ট্রপতি কর্তৃক মনোনিত দুইজন বিশিষ্ট নাগরিক।

বিলে বলা হয়েছে, তিনজন সদস্যের উপস্থিতিতে অনুসন্ধান কমিটির সভার কোরাম গঠিত হবে। অনুসন্ধান কমিটির সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহিত হবে। ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের দ্বিতীয় বা নির্ণয়ক ভোট প্রদানের ক্ষমতা থাকবে। অনুসন্ধান কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে তাদের সুপারিশ রাষ্ট্রপতির নিকট পেশ করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories