বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

করোনা আক্রান্ত নায়িকা শাবনাজ হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৮৪ বার

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৫ দিনে দুইবার করোনা  পরীক্ষা করান এই নায়িকা। প্রথমবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও দ্বিতীয়বার পজিটিভ আসে শাবনাজের। টাঙ্গাইল থেকে সর্দি-কাশি নিয়ে ফেরার পর পরিবারের সবার করোনা পরীক্ষা করা হয়। তাতে শাবনাজের করোনা নেগেটিভ ছিল বলে জানান অভিনেত্রীর স্বামী চিত্রনায়ক নাঈম।

গত দু-এক দিন ধরে শাবনাজের ঠাণ্ডার মাত্রা বেড়ে গেলে ফের করোনা পরীক্ষা করা হয় তার। এতে শাবনাজের করোনায় রিপোর্ট পজিটিভ আসে।

কয়েক মাস আগেই নাঈমের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। এখনো পুরোপুরি সেরে ওঠেননি এই অভিনেতা। শাবনাজের যথাযথ পরিচর্যা নিতে পারবেন না এই ভেবে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করিয়েছেন নাঈম।

নাঈম বলেন, আমি ও শাবনাজ দুজনই এভারকেয়ারে চিকিৎসা নিই। গতকাল সকালেও হাসপাতালে কোনো সিট পাইনি। অবশেষে সন্ধ্যায় তাঁকে ভর্তি করাতে পেরেছি। তবে শাবনাজের শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক। চিকিৎসক আবিদুর রহমান ও আয়াজের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। আশা করছি, শিগগিরই সুস্থ হয়ে বাসায় ফিরে আসবে শাবনাজ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories