বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বিয়ের প্রশ্নে যা বললেন সোনাক্ষী সিনহা!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৮৬ বার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি অসংখ্য জনপ্রিয় ও হিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। সোনাক্ষী অভিনয় আর সৌন্দর্য দিয়ে জয় করেছেন লাখো ভক্তের হৃদয়। তবে অনেক দিন থেকেই বড় পর্দায় অনুপস্থিত এই নায়িকা।তবে এবার ভক্তদের মাঝে প্রশ্ন কবে বিয়ের পিঁড়িতে বসছেন তাদের প্রিয় এই অভিনেত্রী। এর উত্তর এখনও অজানাই। ইনস্টাগ্রামে প্রায়ই প্রশ্ন-উত্তর পর্ব করেন তারকারা। যেখানে ভক্তদের নানা কৌতূহলের জবাব দেন বি-টাউনের রানীরা।

তেমনই একটি পর্ব পোস্ট করেছিলেন সোনাক্ষী সিনহা। সেখানে তাদের দাবাং খ্যাত প্রিয় এই নায়িকাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন করেন ভক্তরা। সেখানেই সোনাক্ষীর এক ভক্ত জানতে চান কবে বিয়ে করছেন নায়িকা? তার বিয়ের পরিকল্পনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন অনেকেই।শোনা যায় যে, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে সোনাক্ষীর। তবে এ বিষয়ে কখনই মুখ খোলেননি তিনি। বরং জাহির ইকবালের সঙ্গে তার প্রেমের জল্পনা সামনে আসতেই সোনাক্ষী বলেছিলেন, সময় হলে তিনিই প্রথম বলবেন, আপাতত নাকি প্রিন্স চার্মিংয়ের অপেক্ষায় রয়েছেন তিনি।বলিউডে একের পর এক অভিনেতা সাত পাকে বাঁধা পড়ছেন। তাই সোনাক্ষীকে নিয়েও দানা বাঁধছে প্রশ্ন। তবে যেভাবে ফ্যানের প্রশ্নের উত্তর দিলেন তা শুনে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।এক ভক্ত প্রশ্ন করেন সোনাক্ষীকে, সবাই তো বিয়ে করছে, আপনি কবে বিয়ে করবেন? উত্তরে তিনি বলেন, সবার তো কোভিড হচ্ছে তাহলে কী আমারও হওয়া উচিত? সোনাক্ষীর সেন্স অব হিউমারের প্রশংসা করেছেন সকলেই। খুব বুদ্ধিমত্তার সঙ্গে অবশ্য বিয়ের প্রশ্নও এড়িয়ে গেছেন তিনি। বেশ অনেকদিনই বড়পর্দায় দেখা যায়নি তাকে। এখন কবে তিনি গাঁটছড়া বাঁধেন সেদিকেই তাকিয়ে তার ভক্তরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories