রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নাদাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৭৪ বার

রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার দিকে আরেক ধাপ এগোলেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন ৫ম বাছাই এই স্প্যানিয়ার্ড।কোয়ার্টার ফাইনালে জমজমাট এক ম্যাচে নাদাল ৩-২ সেটে হারান ক্যানাডার ডেনিস শাপোভালোভকে। ৪ ঘণ্টা ৮ মিনিটের এ ম্যাচ নাদাল জিতেছেন ৬-৩, ৬-৪, ৪-৬, ৩-৬, ৬-৩ গেমে।

এনিয়ে মোট সাতবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে কোয়ালিফাই করলেন নাদাল। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শিরোপা একবারই জিতেছেন তিনি। সেটা ২০০৯ সালে।সেমিফাইনাল ও ফাইনাল জিতলেই রজার ফেডেরার ও নোভাক জকোভিচকে ছাপিয়ে ইতিহাসের সর্বোচ্চ ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক বনে যাবেন নাদাল।

শাপোভালোভের বিপক্ষে ম্যাচে প্রথম দুই সেটে চমৎকার ছন্দে ছিলেন এই টেনিস গ্রেট। তবে তৃতীয় সেটে পেটে সমস্যা দেখা যায়। চতুর্থ সেটে তাকে ওষুধ খাওয়ার পরামর্শ দেয় তার মেডিক্যাল টিম।ম্যাচ শেষে নাদাল বলেন, ‘আমার পেটে সমস্যা হচ্ছিল। চিকিৎসকেরা আমার শরীরে আর কোথাও সমস্যা পাননি। পরে সমস্যা ঠিক করতে কয়েকটা ট্যাবলেট খেতে হয়।

প্রথম দুই সেট হারের পর টানা দুই সেট জিতে দারুণভাবে ম্যাচে ফেরেন শাপোভালোভ। ২২ বছর বয়সী এই ক্যানাডিয়ানকে নিয়ে ম্যাচ শেষে প্রশংসা ঝরেছে নাদালের কণ্ঠে।তিনি বলেন, ‘খুবই কঠিন একটা ম্যাচ ছিল। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। ডেনিস খুবই ভালো খেলেছে। সে খুবই প্রতিভাবান। খুবই আগ্রাসী ও অসাধারণ সার্ভ করছিল। আমি সেমিফাইনালে পৌঁছাতে পেরে খুবই খুশি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories