বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

বড় ব্যবধানে হারলেন সাকিবরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৬০ বার

নাহিদুল ইসলামের বোলিংতোপে আরেকটি পরাজয় বরণ করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৭ দশমিক ৩ ওভারে ৯৫ রানে অলআউট হয়েছে বরিশাল। এতে ৬৩ রানের বড় ব্যবধানে হারতে হলো বরিশালকে। বল হাতে দুর্দান্ত ছিলেন নাহিদুল। ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি।মঙ্গলবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংস থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানে।

টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার দিনে ভিক্টোরিয়ান্সের হয়ে মিরপুরে আলো জ্বাললেন তরুণ টাইগার ব্যাটার মাহমুদুল হাসান জয়।কুমিল্লার হয়ে বিপিএলে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির। মাঠের লড়াই শুরুর আগেই জানিয়েছিলেন, বিপিএলের সর্বোচ্চ স্কোরার হতে চান। তবে এরই মধ্যে দুই ইনিংস ব্যাট করেও প্রত্যাশার ছিঁটেফোটাও মেটাতে পারছেন না তিনি।প্রথম ম্যাচে ৬ বল খরচায় ২ রান করার পর আজ বরিশালের বিপক্ষে সাকিবের বলে জিয়ার কাছে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১ বল খেলে করেছেন মোটে ৬ রান। এ ছাড়া আরেক বিদেশি খেলোয়াড় ক্যামেরন ডেলপোর্টও টানা ব্যর্থ। নাইম হাসানের শিকার হওয়ার আগে ১৩ বলে ১৯ রান করেছেন।তবে দামি আর অভিজ্ঞদের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন তরুণ টাইগার ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। একপ্রান্তের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে অন্য প্রান্ত আগলে রাখে সে। তবে ইনিংসের শেষ দিকে লিনটফের বল উড়িয়ে মারতে গিয়ে গেইলের কাছে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে এক ছয় ও ছয় চারে করেছেন ৪৮ রান।

এ ছাড়া কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েসও সেভাবে দাঁড়াতে পারেননি। ব্রাভোর বলে সোহানের হাতে ক্যাচ দেওয়ার আগে করেছেন ১৫ রান।

এদিকে বরিশালের হয়ে সর্বোচ্চ সাফল্য ডোয়াইন ব্রাভোর। চার ওভার বল করে ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া সাকিব দুটি এবং নাইম ও লিনটফ একটি করে উইকেট শিকার করেছেন।১৫৯ রানের চ্যালেঞ্জিং টার্গেটে খেলতে নেমে নাহিদুলকে মোকাবিলা করতেই হিমশিম খান বরিশালের ব্যাটাররা। ইনিংসের গোড়াপত্তন করতে নামা সৈকত আলীকে রানের খাতা খোলার আগেই সাজঘরে পাঠান নাহিদুল। তিনি এরপর তুলে নেন সাকিব ও ক্রিস গেইলের উইকেট। সাকিব ১ এবং গেইল করেন ৭ রান।এছাড়া নাজমুল শান্ত ২৯, তৌহিদ হৃদয় ১৯ ও নুরুল হাসান সোহান ১৭ রান করেন। এছাড়া দলের আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।নাহিদুল ছাড়া কুমিল্লার হয়ে শহিদুল ইসলাম টি, করিম জানাত ও তানভীর ইসলাম ২টি করে এবং মুস্তাফিজ ১টি উইকেট লাভ করেন।বরিশালের এটি তিন ম্যাচে দ্বিতীয় পরাজয়। অন্যদিকে দুই ম্যাচের সবকটিতেই জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories