বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

শিক্ষামন্ত্রীর অনুরোধ, অনশন ভাঙতে শিক্ষার্থীদের-না’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৮৭ বার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান পরিস্থিতি নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারি কক্ষে জুম প্ল্যাটফর্মে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে অনশন ভেঙে আন্দোলন থেকে সরে আসতে শিক্ষার্থীদের অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। এর আগে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষেও শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেছিলেন তিনি। তবে চলমান পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অনশন ভাঙবেন না বলে সিদ্ধান্ত নেন।এ বৈঠকে শিক্ষামন্ত্রীর পক্ষে প্রতিনিধিত্ব করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, এরইমধ্যে অনশনকারী ২৩ জনই অসুস্থ হয়েছেন। আমরা শিক্ষামন্ত্রীকে বিষয়টি অবহিত করেছি। অনশন ভেঙে আন্দোলন থেকে সরে আসার অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীরা আরও বেশি অবস্থান করলে অসুস্থতা আরও বাড়বে। তিনি আলোচনার ব্যাপারে প্রস্তুত রয়েছেন বলেও শিক্ষার্থীদের জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories