সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

ময়মনসিংহের ফুলপুরে বাবার মৃত্যু শোকে ছেলের মৃত্যু

সমীর সরকার, ময়মনসিংহ
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১২৫ বার

ফুলপুরে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলেরও মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফুলপুর উপজেলার রামভদ্রপুর গায়রা গ্রামে।পারিবারিক সুত্রে যায়, উপজেলার রামভদ্রপুর গায়রা গ্রামের আব্দুল জলিল আকন্দ (৬৫) এর ছেলে জুলমত আলী (৩২) এক মাস আগে সিঙ্গাপুর প্রবাস জীবন শেষ করে বাড়ি ফেরে।

আজ রবিবার নকলার গোড়দার এলাকায় ছেলে জুলমত আলীর বিয়ের দিন ধার্য্য ছিল। এদিকে গতকাল শনিবার (২২ জানুয়ারি) গতকাল বিকেলে আব্দুল জলিল আকন্দ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত দেড়টায় দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত আলী বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজ রবিবার (২৩ জানুয়ারি) আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories