বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

বিরতির ফাঁকে মাঠে নামাজ আদায়, প্রশংসায় ভাসছেন মাহমুদউল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৭৩ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে ঢাকা। মিরাজের চট্টগ্রাম জয় পেয়েছে ৩০ রানে। দল হারলেও ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ ছিলেন এদিন আলোচনায়।মাঠের পারফরম্যান্স দিয়ে নয়; খেলায় বিরতির ফাঁকে তার নামাজ আদায়ের দৃশ্য ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে সাড়া ফেলেছে।

যা গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল বিষয়টি।শনিবার রাতে মিরপুর শেরে বাংলায় টসে হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ইনিংসের নবম ওভার শেষে দেওয়া হয় আড়াই মিনিটের প্রথাগত স্ট্র্যাটেজিক টাইমআউট।চট্টগ্রামের দুই ব্যাটার আর ঢাকার সব ফিল্ডাররা যখন পানি পান করে নিজেদের সতেজ করার মাধ্যমে বাকি অংশের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছিলেন, তখন সুযোগ বুঝে উইকেটের পাশেই নামাজে দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ। বুটজোড়া খুলে মাথার ক্যাপ উল্টে নিয়ে ফরজ তিন রাকআত নামাজ আদায় করেন।

যদিও মাহমুদউল্লাহর নামাজ ওই টাইমআউটের জন্য নির্ধারিত আড়াই মিনিটে শেষ হয়নি।  তখন তার নামাজ শেষের জন্য অপেক্ষা করা হয়। অবশ্য বেশি সময় নেননি মাহমুদউল্লাহ।  আরও ত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে হয় সবাইকে। তারপর দশম ওভারের খেলা শুরুর নির্দেশ দেন মাঠের আম্পায়াররা।ম্যাচে প্রথমে ব্যাট করে উইল জ্যাক ও পরে বেনি হাওয়েলের ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ১৬৮ রান তোলে চট্টগ্রাম। বল হাতে মাহমুদউল্লাহ ১ ওভার করে দেন ১২ রান।

১৬৯ রানের তাড়ায় ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে হাফসেঞ্চুরি আসলেও দল হারে ৩০ রানে। এক বল বাকি থাকতে ১৩১ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস।
ব্যাট হাতে মাহমুদউল্লাহ করেন ৫ বলে ৫ রান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories