বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

স্কটল্যান্ডের মেয়েদের উড়িয়ে দিল টাইগ্রেসরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১২১ বার

মালয়েশিয়ার মাটিতে কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট প্রতিযোগিতার বাছাইপর্বে স্কটল্যান্ডের মেয়েদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৭ রানেই অলআউট হয়ে যায় স্কটল্যান্ড নারী দল। জবাবে ১ উইকেট হারিয়ে ৭৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগ্রেসরা।মালয়েশিয়ার কিনরারা একাডেমি ওভাল মাঠে টস জিতে ব্যাট করতে নেমে স্কটিশ মেয়েরা বাংলাদেশের মেয়েদের তোপে পড়ে দিশেহাার হয়ে যায়। দুইজন মাত্র দুই অংকের রান করতে পেরেছেন। ওপেনার সারাহ ব্রাইসি ২৯ ও কাটি ম্যাকগিল ১৩ বলে ৪ চারে ২২ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সাজিদা আক্তার মেঘলা। রিতু মনি নেন এক উইকেট।

সুরাইয়া আজমিনের জোড়া আঘাতে শুরুতে ১২ রানে ২ উইকেট হারানোর পর স্কটল্যান্ডের সারাহ ও ম্যাকগিল মিলে দলের রানকে ৫০-এ নিয়ে যান। জুটিতে ৪ ওভার ১ বলে যোগ করেন তারা ৩৮। এ সময় বড় সংগ্রহেরই আভাস ছিল। কিন্তু মারমুখি ব্যাট করতে থাকা ম্যাকগিলকে নাহিদা বোল্ড করার পর আর কেউই দাঁড়াতে পারেননি। ৭ রানে হারায় শেষ ৫ উইকেট।ছোট টার্গেটের পেছনে ছুটে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান শামীমা সুলতানা। কিন্তু এ শেষ। মুর্শিদা খাতুনের সঙ্গে ফারজানা হক পিংকি জুটি বাঁধার পর আর কোনো উইকেটই পড়তে দেননি। দুইজনে ১৫ ওভার ১ বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় ৭৮ রান সংগ্রহ করে নেন। জয়সূচক রান আসে ম্যাচ সেরা মুর্শিদার ব্যাট থেকে। মুর্শিদা খাতুন ৫৫ বলে ১ ছক্কা ও ৬ চারে ৫০ ও ফারজানা ৩৬ বলে ১ চারে ২০ রান করে অপরাজিত থাকেন।বাংলাদেশ এর আগে হারিয়েছিল মালয়েশিয়াকে ৮ উইকেটে এবং কেনিয়াকে ৮০ রানে। কিন্তু এখনো বাংলাদেশ দলের কমনওয়েলথ গেমসের টিকিট নিশ্চিত হয়নি। তাদের লড়তে হবে শ্রীলঙ্কার সঙ্গে। কারণ শ্রীলঙ্কারও বাংলাদেশের সমান পয়েন্ট। এ দুই দল মুখোমুখি হবে ২৪ জানুয়ারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories