সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

এবার পাত্তাই পেল না ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৭২ বার

টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয় করল দক্ষিণ আফ্রিকা। শুক্রবার পার্লে অনুষ্ঠিত তিন ম্যাচে ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ৭ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে তাদের সামনে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে ১১ বল আগেই মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
টস জিতে আগে ব্যাট করতে নামা ভারতকে ৬৩ রানের উদ্বোধনী জুটি এনে দেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। ৩৮ বলে ২৯ রান করে ধাওয়ান সাজঘরে ফেরত যান। এরপর তিন নম্বরে খেলতে নেমে শূন্য রানেই সাজঘরে ফেরত যান বিরাট কোহলি।  

৭৯ বলে ৫৫ রান করেন অধিনায়ক রাহুল। ৭১ বলে ৮৫ রান করেন ঋষভ পান্ত। শেষদিকে ঠাকুরের ৩৮ বলে ৪০ রানের ওপর ভর করে ২৮৭ রানের সংগ্রহ পায় ভারত। ৯ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট পান তাবরেজ শামসি।জবাব দিতে নেমে শুরু থেকেই ঠিক পথে থাকে দক্ষিণ আফ্রিকা। ১৩২ রানের উদ্বোধনী জুটি এনে দেন জানেমান পিটারসন ও কুইন্টন ডি কক। ১০৮ বলে ৯১ করেন পিটারসন। ৬৬ বলে ৭৮ রান আসে ডি ককের ব্যাট থেকে। শেষে প্রোটিয়াদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডুসেন। ১১ বল আগেই জয় পায় তারা।

সংক্ষিপ্ত স্কোরভারত ২৮৭/৬ ( ৫০ ওভার)
পান্ট ৮৫, রাহুল ৫৫, শারদুল ৪০*, ধাওয়ান ২৯, কোহলি ০;
শামসি ২/৫৭।

দক্ষিণ আফ্রিকা ২৮৮/৩ (৪৮.১ ওভার)
মালান ৯১, ডি কক ৭৮, র‍্যাসি ৩৭*, মারক্রাম ৩৭*, বাভুমা ৩৫;
শারদুল ১/৩৫।

দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories